• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

সবুজবাগে বিএনপি কর্মী পলাশ হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ৪

Un24admin
আপডেটঃ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মী ইব্রাহীম পলাশ হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে সবুজবাগ থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার ও আত্মসমর্পণের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় সবুজবাগ থানাধীন রাজারবাগ বাগপাড়া পানির পাম্প সংলগ্ন এলাকায় মোস্তফা হোসেন রয়েল (৩৭)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রকাশ্যে বিএনপি কর্মী ইব্রাহীম পলাশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তার দুই হাত বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়।

সবুজবাগ থানা সূত্রে আরও জানা যায়, ঘটনার পরপরই সবুজবাগ থানা পুলিশ ২২ জুলাই যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত নাঈম (২৫)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে ভিকটিমের বিচ্ছিন্ন একটি হাত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বড় ছোরা উদ্ধার করা হয়। পরদিন ২৩ জুলাই নাঈম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরবর্তীতে ধারাবাহিক অভিযানে ২৭ জুলাই ময়মনসিংহ এলাকা থেকে পলাতক আসামি আলী (২৯)-কে গ্রেফতার করা হয়। ২৮ জুলাই সেও ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলার প্রধান আসামি মোস্তফা হোসেন রয়েল (৩৭) এবং সবুজ (৩৮) গত ২৬ জুলাই বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আদালতের অনুমতিক্রমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মোস্তফা হোসেন রয়েলের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আরও একটি বড় ছোরা উদ্ধার করা হয়।

মোস্তফা হোসেন রয়েল গত ৩১ জুলাই এবং সবুজ ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ