• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

কক্সবাজারে ন্যাশনাল লাইফের

ম্যানেজার’স কনফারেন্স ও ৭ কোটি ৬৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ ম্যানেজার’স কনফারেন্স ও ৭ কোটি ৬৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। আজ কক্সবাজারের হোটেলে লং বীচে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সভাপতিত্ব করেন কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মাসুদ হোসেন, পরিচালক বিলকিস নাহার, পরিচালক রাজিয়া সুলতানা,এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন, পরিচালক মাহমুদ হাবীব জামান ও পরিচালক শাহীনুর মিনহাজ চৌধুরী।

বক্তব্য রাখেন কোম্পানীর ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন ন্যাশনাল লাইফ যথা সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে। তাছাড়া ন্যাশনাল লাইফের প্রিমিয়ামের টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শিল্প ও ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ হয়ে থাকে। একই সাথে সরকারী বন্ডেও বিনিয়োগ হয়ে থাকে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল লাইফ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। পরিসংখ্যান পর্যবেক্ষণ ও পর্যালোচনায় দেখা যায় ন্যাশনাল লাইফ দেশের ১ নম্বর বীমা কোম্পানী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ভবিষ্যতেও ন্যাশনাল লাইফ সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন আমরা মানুষের বাড়ি গিয়ে বীমার টাকা পৌঁছে দিই। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু কোম্পানী সময়মতো গ্রাহকের টাকা পরিশোধ করতে না পারায় কিছুটা আস্থার সংকট সৃষ্টি হয়েছে। তবে আশার বিষয় হলো, আইডিআরএ বর্তমানে গ্রাহকের টাকা পরিশোধের যে উদ্যোগ নিয়েছে তাতে বীমার টাকা পাওয়ার অনিশ্চয়তার বিষয়টি কেটে যাবে। জনমনে আস্থা ফিরে আসবে। তিনি আরো বলেন, বীমা পেশা অনেক সম্মানর। বীমার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। একই সাথে বীমা কর্মীরা আর্থিকভাবে বেশ স্বাভলম্বী হয়।
অনুষ্ঠানে গ্রাহকের মাঝে প্রায় ৭কোটি ৬৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ