• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও তার শিশুকন্যাসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর পৌনে দুইটায় উপজেলার চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই ব্যাটারি-চালিত অটোরিকশার যাত্রি ছিলেন। তারা হলেন- জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার শিশুকন্যা আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল কান্তি (৬৫)।

মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় দুপুর পৌনে দুটায় পৌঁছালে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সড়কের পাশে উল্টে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার তিনযাত্রি মা হাসিনা বেগম ও তার শিশুকন্যা আদিবা এবং অপর যাত্রি মৃণাল কান্তি নিহত হন। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ