• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

সকালে ১০টা ১০ মিনিটে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ড. ইউনূস। সেখানে ভোট দেওয়ার পর ১০টা ৩৯ মিনিটে কেন্দ্র ত্যাগ করেন তিনি।

এর আগে একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তাদের ভোটকেন্দ্রে আগমন উপলক্ষে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

সারাদেশে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রয়েছে। এ নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ভোটগ্রহণে প্রায় ৭ লাখ ৮৫ হাজার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ