• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

ভেড়ামারায় কৃষি উপকরণ বিতরণ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার প্রশাসক মো. এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। আরো উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা প্রমুখ। এ সময় ভর্তুকিমূল্যে কৃষকদের মাঝে ধান কাটার তিনটি রিপার মেশিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ