• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

ভারত-ব্রাজিলকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা উচিত: রাশিয়া

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ভারত ও ব্রাজিলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য করার বিষয়ে সমর্থন দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি দেশ দুটির জন্য স্থায়ী আসন এবং আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দেন।

নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার ভাষণ দেন ল্যাভরভ। তাঁর ভাষণটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে জাতিসংঘ নিউজ (ইউএন নিউজ)। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় গণমাধ্যমও ল্যাভরভের মন্তব্যটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ইউএন নিউজ অনুযায়ী, ভাষণে ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদ সংস্কারের ক্ষেত্রে জার্মানি বা জাপানের জন্য নতুন কোনো আসন তৈরি করা উচিত নয়। দেশ দুটি সামরিকীকরণ ও প্রতিশোধ পরায়ণতার পথে এগিয়েছে। এর পরিবর্তে ব্রাজিল ও ভারতের জন্য স্থায়ী আসন এবং আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানো উচিত।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনার বিষয়ে বৈশ্বিক সংলাপ ও চীনের একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া ওই প্রস্তাবকে সমর্থন দিয়েছে। এতে বৈশ্বিক এআই সহযোগিতা সংস্থা গঠনের কথা বলা হয়েছে।

ভাষণে ন্যাটোর বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব এশিয়ায় কার্যক্রমের পরিধি বাড়ানোর অভিযোগ করেন ল্যাভরভ। তিনি জানান, রাশিয়া, বেলারুশ ও সমমনা অংশীদাররা নিউইয়র্কে একটি সম্মতি তৈরি করেছে। এর মাধ্যমে ইউরেশীয় সনদ তৈরির কাজ শুরু হয়েছে।

অন্য দেশগুলোকেও ইউরেশীয় সনদে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, এটি মহাদেশজুড়ে শান্তি ও উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ