• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

আনলিমিটেড নিউজঃ কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে তারই চাচা সবুজ মিয়া (৪৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ মিয়া একই এলাকার মধুর বাপের ছেলে। হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সবুজ মিয়া নিহত হন। এ ঘটনায় সবুজ মিয়ার ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ