• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের মোট ১১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক করা হয়েছে মো. সজিব হোসেনকে এবং সদস্য সচিব মো. মেহেদী হাসানকে। জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদলের আহবায়ক হয়েছেন জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজ ও সদস্য সচিব মো. ফয়সাল সরকার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ছাত্রদলের আহবায়ক মীর আশিক এবং সদস্য সচিব আদিবুল হাসান খান।

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ছাত্রদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফ সিদ্দিকি (উচ্ছ্বাস) এবং সদস্য সচিব মো. মুশফিকুর রহমান (রুদ্র)। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদ, সদস্য সচিব মো. রানা আহমেদ। ইষ্টার্ণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আবু হোরায়রা এবং সদস্য সচিব মো. মানজুরুল ইসলাম।

এ ছাড়া আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক হয়েছেন মো. জাহিদ হাসান (জেনিত), সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সিহাব উদ্দিন এবং সদস্য সচিব সজীব আহমেদ রানা। ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক মো. মশিউর রহমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. পারভেজ আলী এবং সদস্য সচিব এমদাদুল হক সোহাগ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই আংশিক আহবায়ক কমিটিসমূহ অনুমোদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ