• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

Un24admin
আপডেটঃ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক রিপোর্টঃ কম্পিউটার-তথ্যপ্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং স্কিল ডেভলাপমেন্ট এ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন করা হয়েছে।

‘দক্ষতা অর্জন করুন, উজ্জল ভবিষ্যৎ গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় লামাকাজী পয়েন্টস্হ জয়গুন নেছা কমপ্লেক্সে মিলাদ ও দোয়ার মাধ্যমে ওই একাডেমির উদ্বোধন করা হয়।
একাডেমির সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর বক্তব্য রাখেন একাডেমি ও WebVives এজেন্সির প্রতিষ্ঠাতা মো. রাজিবুর রহমান।
প্র‍্যাকাটিক‍্যাল ভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ লামাকাজী আইটি একাডেমিতে অভিজ্ঞ ও দক্ষ ইন্সট্রাক্টর, আধুনিক ল‍্যাব ও প্র‍্যাকাটিক‍্যাল ক্লাস, ক‍্যারিয়ার গাইডলাইন ও ফ্রিল্যান্সিং সহযোগিতা, WebVives এজেন্সিতে ইন্টার্নশিপের সুযোগ, পাশাপাশি প্রতিষ্ঠাতার আন্তর্জাতিক কোম্পানি ও মার্কেটপ্লেসে ৯ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।

একাডেমির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।
শিক্ষার্থী আজহারুল ইসলাম ছামী এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শাহনুর হোসাইন, মিসবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকি, শিক্ষানুরাগী ফয়ছল আহমদ, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষার্থী মো. জাকির হোসেন।
এসময় বিভিন্ন শ্রেণি পেশার ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ