• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না

Un24admin
আপডেটঃ : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। এসময় জুলাই গণঅভ্যুত্থান দিবসকে গণতান্ত্রিক ইতিহাসের যুগান্তরকারী মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আজকের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে বিতাড়িত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচিত হবে।

তিনি আশা প্রকাশ করেন, জাদুঘরটি শুধু ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হবে না; বরং বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্কও তুলে ধরবে। এছাড়া, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের ঘটনায় আইন অনুযায়ী পর্যায়ক্রমে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী জানান, বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে তাদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।

তিনি আরও জানান, আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের যথানিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারেরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ