• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী আ’ লীগের সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র আর নেই ডেল্‌টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স সম্মেলন ২০২৫ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত কুমিল্লায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মহাসড়কে গতিসীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

পেনাল্টি মিস করায় হত্যার হুমকি

Un24admin
আপডেটঃ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ম্যাচের চলছিল তখন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়। হেলাস ভেরোনার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ইন্টার মিলান। যোগ করা দশম মিনিটে পেনাল্টি পায় ভেরোনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভেরোনার ফ্রেঞ্চ ফরোয়ার্ড থমাস হেনরি।

ইন্টারের বিপক্ষে পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করায় বিপদেই পড়েছেন হেনরি। তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে একদল দুর্বৃত্তরা।

হুমকির বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করে হেনরি লিখেছেন, ‘যারা মনে করেন যে আপনি ফুটবল খুব ভালো বোঝেন ও জানেন এবং আমার পরিবারকে অপমান করার পাশাপাশি মৃত্যু কামনা করেন। আমি আশা করি, আপনার ছোট্ট জীবনে একদিন নিশ্চিত শান্তি পাবেন।

’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন এই ফরোয়ার্ড।
ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট তালিকার ১৮ নম্বরে আছে ভেরোনা। ১৯ ম্যাচে দলটির পয়েন্ট ১৪। ইন্টার কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে রেলিগেশন অঞ্চল থেকে বের হয়ে আসতে পারত দলটি।

কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে। এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ