• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ডেস্কঃ নিউজার্সি প্যাটারসন সিটির সুনামগঞ্জের প্রবাসী আবু সুফিয়ানের শপথ অনুষ্ঠান প্যাটারসন সিটি হলের মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেয়র আন্দে সায়েঘ ডেপুটি মেয়র সুফিয়ান কে শপথ বাক্য পাট করান। এসময় প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ড কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিল প্রেসিডেন্ট মারিটজা ডেবিল, ভাইস প্রেসিডেন্ট লিসা মিমস কাউন্সিল ওম্যান রুবি কটন সহ সিটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফথ শেষে মেয়র আন্দে সায়েঘ বলেন তিনি সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে সবসময় থাকার চেষ্টা করেন। তিনি তার সহকারী হিসেবে আবু সুফিয়ান কে নির্বাচিত করায় প্রশংসা ব্যক্ত করেন। ২ নং কাউন্সিল ম্যান শাহিন খালিক আবু সুফিয়ান কে অভিনন্দন জানিয়ে বলেন আবু সুফিয়ান কমিউনিটির সর্বমহলে পরিচিত এবং সজ্জন ব্যাক্তি সবার পাশে থাকার চেষ্টা করেন ডেপুটি মেয়র হিসেবে পাশে থাকলে বাংলাদেশীদের সুনাম বৃদ্ধি পাবে। শপথ অনুষ্ঠানের পর আবু সুফিয়ান মেয়র সহ কমিউনিটির উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ ও নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথ পালন করার চেষ্টা করবেন এবং তিনি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন। সিটির হলের শপথ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন। এসময় সুনামগঞ্জ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে নব নির্বাচিত ডেপুটি মেয়রের সর্বাত্মক সফলতা কমনা করেন। আবু সুফিয়ান প্রবাসে থেকেও স্থানীয় রাজনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এই গৌরব অর্জন করেছেন, যা বাংলাদেশিদের জন্য একটি বড় প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ