• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

নামাজ পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
নামাজ পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নামাজ পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আনলিমিটেড নিউজঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত ওই গ্রামের শামিনুর খানের ছেলে৷

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবি নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে তিনি তারাবি নামাজ অর্ধেক পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে৷

পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে৷ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ