• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪ ককটেল উদ্ধার পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর ইরানে নয়, ‘রেজিম চেঞ্জ’ এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে?

থানা হাজতে বেল্ট পেঁচিয়ে ফাঁস নিলেন আসামি

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। হাজতের ফ্যানের সঙ্গে পরণের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন ওই আসামি।

নিহত গোলাম রাব্বানী (২৫) উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

তিনি বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তার বিরুদ্ধে অন্তত ৭টি চুরির মামলা রয়েছে। পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে। আজ (বুধবার) ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ