• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

‘ঢালারচর এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত

Un24admin
আপডেটঃ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ পাবনার বেড়ায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে বন্ধ রয়েছে পাবনার ট্রেন চলাচল। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁধেরহাটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ।

তিনি জানান, সকাল ৮টার দিকে পাবনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাঁধেরহাটে বিকট শব্দে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ