• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী সেনবাগে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়নি: আরাগচি

টেক্সটাইল বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত: রাষ্ট্রপতি

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ মার্চ, ২০২৪
টেক্সটাইল বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত: রাষ্ট্রপতি
টেক্সটাইল বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত: রাষ্ট্রপতি

আনলিমিটেড নিউজঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, টেক্সটাইল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান এবং সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। টেক্সটাইল খাতের আধুনিকায়ন ও বৈচিত্রকরণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

এ সময় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তথ্যপ্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল পণ্যকে আরো বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে বুটেক্স উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ