• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের সেলিব্রেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত মুন্সিগঞ্জে গ্রাহকদের ২ কোটি টাকার বীমা দাবির চেক দিল পপুলার লাইফ গ্রাহকসেবায় ‘ওয়ান পয়েন্ট সার্ভিস অ্যান্ড রিকভারি ইউনিট’ চালু প্রগ্রেসিভ লাইফের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং ও খুঁটি ব্যবহার মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান, সহস্রাধিক লিটার ওয়াশ ধ্বংস; গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫ জন তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঝিনাইদহে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ ঝিনাইদহের হাটগোপালপুরে ট্রাকচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরণ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউপির সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আবছার শেখের ছেলে নাজমুল হোসেন।

জানা যায়, গোপালপুর থেকে ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে তারিণীচরণ কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝাই ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, সন্ধায় হাটগোপালপুর থেকে দুই জন রোগী আসেন। তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ