• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

জামিনে বের হয়েই আবার ইয়াবাসহ গ্রেপ্তার, বহিষ্কৃত বিএনপি নেতা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আইন-আদালত ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক মামলায় জামিনে বের হয়ে আবারও ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা নাজির হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে। তিনি হোসেনগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন, বর্তমানে বহিষ্কৃত।

ডিএনসি সূত্র জানায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ডিএনসির উপ-পরিদর্শক শাকিলা রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এর আগে গত ৩১ আগস্ট একই নেতা ১৪৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১০ লাখ টাকাসহ স্ত্রীসহ হরিপুর থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “কারাগার থেকে জামিনে বের হয়ে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেছেন এমন তথ্যের ভিত্তিতে ডিএনসি অভিযান চালিয়ে তাকে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ