• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গাড়িতে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ বাধ্যতামূলক করল ডিএমপি বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা সৌদিতে পৌঁছেছেন ৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী অভিনেতা আতাউর রহমান মারা গেছেন প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার— আইসিটি মন্ত্রী দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী ভূমিকম্পে মিয়ানমারের সঙ্গে কেঁপে উঠল বাংলাদেশ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০০১-২০০৬ এর তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত: পঙ্কজ শরণ

চুক্তিতে না আসলে পুরো ইরান ধ্বংস করে দেওয়া হবে: ট্রাম্প

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ইরানের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি নতুন শান্তি চুক্তিতে আসার জন্য তেহরানের সামনে এটাই ‘শেষ সুযোগ’। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, এই সুযোগ হাতছাড়া করলে ইরানকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে।

ট্রাম্পের মতে, যদি ইরান এই চুক্তিতে রাজি না হয়, তবে সামরিক শক্তি প্রয়োগ করে পুরো দেশটি ধ্বংস করে দেওয়া হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেই একই ভুল তিনি দ্বিতীয়বার করবেন না। ট্রাম্পের দৃষ্টিতে আগের চুক্তিটি ছিল একটি দুর্বল ও ভুল সিদ্ধান্ত। তাই এবার তিনি ইরানের ওপর আরও কঠোর শর্তারোপ করে নতুন এক চুক্তিতে পৌঁছাতে চান, যেখানে কোনো আপসের সুযোগ নেই।

ইরানকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে, চুক্তিতে সই না করলে পুরো ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তিনি তেহরানকে সতর্ক করে জানান, কোনো প্রকার নমনীয়তা না দেখিয়ে আমেরিকা এবার সরাসরি সামরিক ব্যবস্থার দিকে যাবে।

এই বার্তার মাধ্যমে ট্রাম্প মূলত ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসাতে চাইছেন। তার এই মারমুখী অবস্থানের কারণে বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ