• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

গাজার ২৪টি হাসপাতাল অকার্যকর: জাতিসংঘ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
গাজার ২৪টি হাসপাতাল অকার্যকর: জাতিসংঘ
গাজার ২৪টি হাসপাতাল অকার্যকর: জাতিসংঘ

আনলিমিটেড ডেস্ক নিউজঃ জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে অন্তত ২৪টি অকার্যকর।

ওসিএইচএ’র এক প্রতিবেদনে বলা হয়, ‘চলমান যুদ্ধ এবং সরবরাহ সীমাবদ্ধতার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার ফলে ক্রমবর্ধমান সংখ্যক হাসপাতাল যা পরিষেবার বাইরে চলে গেছে।’

প্রতিবেদনে আরও বলা হয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২৭ মার্চ গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২৪টি অকার্যকর। দুটি উত্তর গাজায় ন্যূতমভাবে কার্যকরী এবং গাজায় চারটি এবং দক্ষিণ গাজায় ৬টিসহ মোট ১০টি আংশিকভাবে কার্যকরী রয়েছে।’

আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলার প্রতিশোধ নিয়ে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা শুরু করে।

ইসরায়েল ২৩ লাখ ফিলিস্তিনিদের আবাসস্থল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করেছে। পাশাপাশি লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা শুরু করে।

গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৭৬ জন। এ নিয়ে ৫ মাসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ৩২ গাজার ছাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ