• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিল

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ আলাদা তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কিছুদিন আগে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইমরানের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের এ তথ্য জানান।

এরপর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে লতিফ খোসা বলেন, “গোপন তারবার্তা ফাঁস (সাইফার) এবং তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং অনৈসলামিক বিয়ের কারাদণ্ডের বিরুদ্ধে একটি বিচারিক আদালতে আপিল করা হয়েছে।”

২০২৩ সালের আগস্টে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় কোষাগার তোশাখানায় থাকা উপহার নিয়ে সেগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এরপর জানুয়ারিতে এই তোশাখানা মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ