• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে কী বলা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাস ভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া কিংবা সমঝোতায় পৌঁছানোর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে… হয় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া, নয়তো একটি চুক্তিতে পৌঁছানো।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হয়তো তাদের উড়িয়ে দিতে হবে।

আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই অচলাবস্থা আর বেশি দিন চলবে না। সময় এসে গেছে।

একভাবে হোক বা অন্যভাবে, এটি খুব শিগগিরই শেষ হবে।
ইরান ইস্যুতে ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তার বক্তব্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনার পাশাপাশি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথও খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেছে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়েছে।

তবে ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক অভিযান নাকি কূটনৈতিক সমঝোতার পথ বেছে নেবে, তা এখনো নিশ্চিত নয়।
তথ্যসূত্র : ফক্স নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ