• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী দক্ষিণের ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাসুদ হাসান শামীমসহ ২৪ আসামী ১০ দিনের রিমান্ডে বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে : আইনমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর পরশুরামে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু, রেজিষ্ট্রেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু আজ

অভিমানে বরফ রোম্যান্টিক আবহে দেব-শুভশ্রী জুটি

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিনোদন ডেস্ক রিপোর্টঃ পশ্চিমবঙ্গের অন্যতম সফল জুটি দেব ও শুভশ্রী। তাদের সবগুলো সিনেমাই হয়েছে সফল। দর্শকের কাছে ‘দেশু’ হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে মাঝে ব্যক্তিগত কারণে অনেক বছর আর একসঙ্গে সিনেমা করেননি।

দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী ফিরছেন। ‘দেশু ৭’ সিনেমাটি পরিচালনা করছেন দেব নিজেই। শনিবার প্রকাশিত হয়েছে এর প্রথম পোস্টার। যেখানে পুরনো আমেজের রোম্যান্টিক আবহে দেখা দিয়েছেন তারকাদ্বয়।

পোস্টারে দেখা যায়, পাহাড়ের ওপর বাইক নিয়ে বসে আছেন দেব, আর বিপরীত দিক থেকে তাকে জড়িয়ে বসে আছেন শুভশ্রী। দুজনের এই প্রেমময় মুহূর্তে মজেছে ভক্তরা। দেবের ফেসবুক পেজে প্রায় ৬০ হাজার প্রতিক্রিয়া আর কয়েক হাজার মন্তব্য জমা পড়েছে।

পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। ভালোবাসা তাদের চোখে, আগুন তাদের রক্তে। প্রেম, অ্যাকশনের নতুন এক অধ্যায়ের জন্য সবাই প্রস্তুত হও।’

সাধারণ দর্শকের পাশাপাশি দেব-শুভশ্রীর এই পুনর্মিলনে উচ্ছ্বসিত তাদের বর্তমান সঙ্গীরাও। দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী-নির্মাতা রাজ চক্রবর্তীও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে অভিনয় করছেন দেব ও শুভশ্রী। গত বছর যদিও তাদের অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল। তবে সিনেমাটির কাজ হয়েছিল ২০১৫ সালে। নতুন সিনেমাটি দিয়ে প্রথমবার পরিচালকের আসনে দেব। তাই ভক্তদের কাছে এই সিনেমা কিঞ্চিৎ বেশিই বিশেষ। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ